চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

IOCL Recruitment: উচ্চমাধ্যমিক যোগ্যতায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, সরাসরি সরকারি চাকরি পেতে এখনই আবেদন করুন

Priyanka Sen
---Advertisement---

IOCL Recruitment: পশ্চিমবঙ্গ রাজ্য সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সরকারি চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর! কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা IOCL এর তরফে দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ রাজ্যসভা বিভিন্ন রাজ্য থেকে আবেদন জানাতে পারবেন। ন্যূনতম যোগ্যতায় সরকারি চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা IOCL।

পদের নাম- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।

মোট শূন্য পদের সংখ্যা- ৫৩৭ টি।

বিভাগের নাম-

  • টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন ও ইন্সট্রুমেন্টেশন),
  • ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্ট্যান্ট) ও
  • ডাটা এন্ট্রি অপারেটর।
---Advertisement---

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে আয়োজিত হতে চলেছে চাকরির মেলা

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:

১) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- এই পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের মাধ্যমিক এবং বিজ্ঞানের সাথে উচ্চমাধ্যমিক অথবা ITI বা ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। এক্ষেত্রে পদের প্রয়োজন অনুসারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ও ইন্সট্রুমেন্টেশন অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ডিগ্রী থাকতে হবে।

২) ট্রেড অ্যাপ্রেন্টিস- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে পূর্ণ সময়ের স্নাতক চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

৩) ডাটা এন্ট্রি অপারেটর- স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদনের যোগ্য। তবে এই ক্ষেত্রে স্নাতক চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন না।

বয়স সীমা- প্রতিটি পদের ক্ষেত্রেই ন্যূনতম ১৮ বছর থেকে চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বয়সের হিসাব করা হবে ৩১/০৮/২০২৫ তারিখ অনুসারে।

চাকরির খবরঃ জাতীয় হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের সময়সীমা- ১২ মাস/ ১ বছর।

নিয়োগ পদ্ধতি- সরকারি এ্যাপ্রেন্টিস আইন অনুসারে চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে এবং তারপর সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।

আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরি প্রার্থীদের কেন্দ্রীয় এপ্রেন্টিস পোর্টাল বা NAPS/NATS পোর্টালে অনলাইনে আবেদন জমা করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে তারপরে অনলাইন আবেদন পত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদনের আগে অবশ্যই আবেদন পদ্ধতি সঠিকভাবে বুঝে নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটির পড়ে তবেই আবেদন জানাবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ