ভারতীয় রেলে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ দিয়ে সরাসরি চাকরি

Published By: Nabadip Saha | Published On:
Share:

ভারতীয় রেলে চাকরি করতে চান? তবে আপনার জন্য সুবর্ণ সুযোগ। সম্প্রতি ভারতীয় রেলে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কোনরকম পরীক্ষা হবে না। শুধু ইন্টারভিউ দিয়েই সরাসরি চাকরির সুযোগ মিলবে। নিয়োগের পর মোটা মাস মাইনে ও অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পাওয়া যাবে। আপনি যদি এই পদের জন্য আবেদন করতে আগ্রহী হন তবে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, ও অন্যান্য খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

ভারতীয় রেলে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ

আইআরসিটিসি-র তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এক্ষেত্রে মূলত ‘হসপিটালিটি মনিটর’ পদে লোক নেওয়া হবে। মোট শূন্যপদের সংখ্যা ৮৪টি। সাধারণ, এসসি (SC), এসটি (ST), ওবিসি (OBC), পিডব্লিউবিডি (PwBD) এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ। প্রাথমিকভাবে ২ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে প্রার্থীর পারফরম্যান্স ও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও ১ বছর বাড়ানো হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীর নিচের যেকোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে:

  • হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে বি.এসসি।
  • ইন্ডিয়ান কালিনারি ইনস্টিটিউটের অধীনে বিবিএ বা এমবিএ।
  • হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সায়েন্সে বি.এসসি।
  • ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে এমবিএ।
---Advertisement---

অন্যান্য যোগ্যতা

  • প্রার্থীর ইংরেজি ও হিন্দিতে কথা বলা এবং লেখার ভালো দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
  • কম্পিউটার চালানো (MS Office) এবং রিপোর্ট তৈরিতে দক্ষ হওয়া আবশ্যক।

বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ বা ইউআর (UR) প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে। এর বাইরেও বিভিন্ন অ্যালাওয়েন্স বা ভাতা রয়েছে:

  • ডেইলি অ্যালাওয়েন্স (DA): ট্রেনে ডিউটি চলাকালীন প্রতিদিন ৩৫০ টাকা পর্যন্ত।
  • লজিং চার্জ: রাতে বাইরে থাকার ক্ষেত্রে ২৪০ টাকা।
  • ন্যাশনাল হলিডে অ্যালাওয়েন্স (NHA): জাতীয় ছুটির দিনে কাজ করলে প্রতিদিন ৩৮৪ টাকা।
  • মেডিকেল ইন্স্যুরেন্স: বয়স অনুযায়ী মাসিক ১৪০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত সুবিধা।

আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১০০০ শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি

  • আগ্রহী প্রার্থীদের নীচের বিজ্ঞপ্তির সাথে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে।
  • সেটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন
    তিন কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জন্ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের (যদি থাকে) ইত্যাদি অরিজিনাল ও জেরক্স নিয়ে ইন্টারভিউয়ের স্থানে গিয়ে জমা দিতে হবে।
---Advertisement---

নিয়োগ প্রক্রিয়া

এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের সময় ও স্থান

  • ইন্টারভিউয়ের তারিখ: ২৫, ২৭ এবং ২৮ এপ্রিল ২০২৬।
  • সময়: সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত।
  • ঠিকানা: IRCTC Zonal Office/Chennai, 6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031.

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

IFFCO তে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন NTPC এর অধীনে ম্যানেজার নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি কোল ইন্ডিয়ায় ৫০০ এর বেশি শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন এপ্রিল মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? April Month Job Update 2026 IACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন করুন