ISRO Recruitment 2025: ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে অ্যাপ্রেন্টিস নিয়োগ, মাসিক বৃত্তি ৯০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

ISRO Recruitment 2025: ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO এর তরফে বিপুল পরিমাণে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে চাকরিপ্রার্থীরা সাধারণ গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা ডিগ্রী থেকে শুরু করে বিভিন্ন আইটিআই যোগ্যতাতেও চাকরির সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে মূলত প্রশিক্ষণ দিয়ে কর্মজীবন সম্পর্কে চাকরিপ্রার্থীদের অভিজ্ঞতা গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে নিযুক্ত ব্যক্তিদের মূল্যবান সার্টিফিকেট দেওয়া হবে, যার ফলে চাকরিপ্রার্থীরা পরবর্তী জীবনে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় অনায়াসে কাজের সুযোগ পেয়ে যাবেন। বর্তমানে এপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদ বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠছে। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই নিজেদের অভিজ্ঞতা গড়ে তোলার জন্য এই পদে আবেদন জানাতে পারেন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO।

পদের নাম- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।

মোট শূন্য পদ- ৯৬ টি।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:

ইলেকট্রনিক্স, কম্পিউটার সাইন্স, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- প্রতিক্ষেত্রেই চাকরি প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বরের সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech ডিগ্রী প্রাপ্ত হতে হবে।

লাইব্রেরি সায়েন্স- এই পদে আবেদনের জন্য লাইব্রেরী সায়েন্স বা লাইব্রেরী ইনফরমেশন সায়েন্স বিষয় নিয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরের সাথে উত্তীর্ণ হতে হবে চাকরি প্রার্থীদের।

---Advertisement---

চাকরির খবরঃ পূর্ব বর্ধমান জেলায় সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বরের সাথে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ক্ষেত্রে যে কোন বিষয়ে ডিপ্লোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই আবেদন জানানো যাবে।

গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস- স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে ৬০% নম্বরের সাথে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে আবেদন জানানো যাবে।

বাণিজ্যিক বিষয়ের ডিপ্লোমা- চাকরি প্রার্থীর বিভিন্ন বাণিজ্যিক বিষয়ের ডিপ্লোমা ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানানো যাবে।

চাকরির খবরঃ ইন্টেলিজেন্স ব্যুরোতে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

মাসিক বেতন- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকার স্টাইপেন্ড বা বৃত্তি দেওয়া হবে। অপরদিকে ডিপ্লোমা বা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসের স্টাইপেন্ড হবে ৮০০০ টাকা।

আবেদন পদ্ধতি- এই পদে কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন জানাতে পারবেন। বেতনের জন্য কেন্দ্রীয় সরকারের জাতীয় এপ্রেন্টিস পোর্টালে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর যাবতীয় তথ্যের সাথে UMANG পোর্টালে আগ্রহী প্রার্থীদের লগইন করে আবেদনপত্র জমা করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্কটি দেখে নিতে পারেন। আগ্রহী প্রার্থীরা সেপ্টেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করার সুযোগ পাবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে