মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ইন্দো-তাইবেত বর্ডার পুলিশ ফোর্স, ভারতীয় সেনার পক্ষ থেকে কনস্টেবল নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল ড্রাইভার পদে এই নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ কেবলমাত্র পুরুষ প্রার্থীদের জন্য। মহিলা প্রার্থীদের জন্য আলাদা কোনো শূন্যপদ নেই। আজকের প্রতিবেদনে আবেদন পদ্ধতি, বয়সসীমা, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হল।

পদের নাম— Constable (Driver)
মোট শূন্যপদ— ৫৪৫ টি (UR- ২০৯ টি, SC- ৭৭ টি, ST- ৪০ টি, OBC- ১৬৪ টি, EWS- ৫৫ টি।)
শিক্ষাগত যোগ্যতা— এই পদগুলিতে আবেদন জানানোর ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো বোর্ডের স্বীকৃত বিদ্যালয় অথবা মাদ্রাসা থেকে নূন্যতম মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়া ভারী যানবাহন চালকের লাইসেন্স থাকতে হবে আবেদনকারী প্রার্থীর।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৩৯ হাজার GD Constable নিয়োগ

বয়সসীমা— সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মূল বেতন হল ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা।

আবেদন পদ্ধতি— আগ্রহী আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরজন্য আবেদনকারীকে recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত আইডির মাধ্যমে লগইন করে অনলাইনে সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদন সাবমিট করতে হবে।

আবেদন ফি— প্রত্যেক আবেদনকারীকে নিজের আবেদন নথিভুক্ত করার জন্য ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ— এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ অক্টোবর, ২০২৪ তারিখে। আবেদন নথিভুক্ত করার শেষ তারিখ হল ৬ নভেম্বর, ২০২৪।

চাকরির খবরঃ সেপ্টেম্বর মাস জুড়ে যে সব চাকরির আবেদন চলছে

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা