ITI পাশে চাকরির বিরাট সুযোগ! অনলাইনে চলছে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, শ্রীহরিকোটা -র পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্তপূর্ণ তথ্য পেশ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – SDSC SHAR/RMT/02/2023

পদের নাম – Fitter
মোট শূন্যপদ – ১৭ টি। (UR – ৮টি, OBC – ৬টি, EWS – ৩টি।)
শিক্ষাগত যোগ্যতা – NCVT স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে Fitter ট্রেডে সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

পদের নাম – Electrician
মোট শূন্যপদ – ৬ টি। ((UR – ৩টি, OBC – ২টি, EWS – ১টি।)
শিক্ষাগত যোগ্যতা – NCVT স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে Electrician ট্রেডে সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

আরও পড়ুনঃ জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ

পদের নাম – Cinematography/ Photography
মোট শূন্যপদ – ২ টি। (UR – ১টি, ST – ১টি।)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন সিনেমেটোগ্রাফি/ ফটোগ্রাফি বিষয়ে ডিগ্রী সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।

পদের নাম – Mechanical Engineering
মোট শূন্যপদ – ৫ টি। (UR – ২টি, SC – ১টি, ST – ১টি, EWS – ১টি।)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল বিষয়ে ডিগ্রী সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।

বয়সসীমা – এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট apps.shar.gov.in -এ গিয়ে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্রটি পূরণ করার পর প্রাপ্ত শংসাপত্রটি আবেদনকারীরা নিজেদের কাছে রাখবেন।

আবেদন ফি – এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। সঙ্গে পরীক্ষার ফি হিসেবে ৫০০/- টাকা প্রদান করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা পরীক্ষার ফি পরবর্তীকালে ফেরত পাবেন।

আবেদনের শেষ তারিখ – ১৬ মে, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন