জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ 2026 | JM Sethia Merit Scholarship Application Form Download

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়া থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকলের কাছেই ‘জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ’ এক জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ। এখানে আবেদন করে প্রতিবছর গোটা দেশের লক্ষ লক্ষ দরিদ্র মেধাবী শিক্ষার্থী তাদের উচ্চ শিক্ষার খরচ চালায়। নূন্যতম অষ্টম পাশ থেকে আবেদন শুরু হয়। বছরে ১২ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। তুমি যদি এ বছরের একজন শিক্ষার্থী হও এবং এই স্কলারশিপে আবেদন করার আগ্রহ থাকে তবে আজকের প্রতিবেদনে স্কলারশিপের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সব নিয়ে বিস্তারিত আলোচনা দেখে নাও।

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ 2026

স্কলারশিপ এর নাম জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ।
ধরন বেসরকারি।
প্রদানকারী সংস্থা জে এম শেঠিয়া চ্যারিটেবল ট্রাস্ট।
ক্লাস নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত।
টাকার পরিমাণ বছরে ৬ হাজার থেকে ১২ হাজার।
আবেদন পদ্ধতি অনলাইন এবং অফলাইন।
আবেদনের সময়সীমা নিচে জানানো হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট https://www.jmstrust.com/

শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপকে মূলত ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের জন্য যোগ্যতার মান আলাদা:

ক্যাটাগরি বর্তমান কোর্স প্রয়োজনীয় নম্বর (কমপক্ষে)
Category A নবম ও দশম শ্রেণি ৭৫% নম্বর (৮ম শ্রেণিতে)।
Category B একাদশ ও দ্বাদশ শ্রেণি ৭৫% নম্বর (১০ম শ্রেণিতে)।
Category C স্নাতক ৭৫% (সায়েন্স), ৬৫% (আর্টস/কমার্স)।
Category D স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্স স্নাতকোত্তরে ৭৫% (সায়েন্স), ৬৫% (আর্টস/কমার্স)। আর প্রফেশনাল কোর্সে ৫০ % নম্বর।
---Advertisement---

অন্যান্য যোগ্যতা

  1. বর্তমানে যেকোনো রেগুলার বা ডিসটেন্স কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে।
  2. আবেদনকারীর পারিবারিক বার্ষিক ১ লাখ ২০ হাজার টাকার কম হতে হবে।

বৃত্তির পরিমাণ

কোর্সের ক্যাটাগরি বর্তমান শিক্ষাবর্ষ / কোর্স মাসিক বৃত্তির পরিমাণ বৃত্তির সময়সীমা
Category A নবম ও দশম শ্রেণি। ৫০০/- টাকা। ২ বছর (মাধ্যমিক পর্যন্ত…
Category B একাদশ ও দ্বাদশ শ্রেণি। ৬০০/- টাকা । ২ বছর (উচ্চ মাধ্যমিক পর্যন্ত)।
Category C স্নাতক স্তর। ৭০০/- টাকা। ৩ বছর (গ্র্যাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত)।
Category D স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্স। ১,০০০/- টাকা । ২ বছর (কোর্স সমাপ্তি পর্যন্ত)।

আরও পড়ুনঃ জি পি বিড়লা স্কলারশিপ 2026

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় নিচের নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

  1. শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট।
  2. বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির রশিদ বা ফি বুক।
  3. পারিবারিক আয়ের শংসাপত্র।
  4. পাসপোর্ট সাইজ ছবি।
  5. আধার কার্ড বা পরিচয়পত্র।
  6. ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি।

আবেদন পদ্ধতি

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া মূলত অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই হয়ে থাকে। তবে বর্তমানে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনই বেশি গ্রহণ করা হয়।

---Advertisement---

অনলাইন আবেদন

  1. প্রথমে http://www.jmstrust.com/ ওয়েবসাইটে যান।
  2. New Registration এ ক্লিক করে নিজের নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
  3. রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে আবেদনপত্র পূরণ করুন।
  4. উপরের নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করুন।
  5. অ্যাপ্লিকেশন যাচাই করে নিয়ে সাবমিট করুন।

অফলাইন আবেদন

  1. প্রথমে https://www.jmstrust.com ওয়েবসাইটে যান।
  2. ‘Scholarship’ সেকশনে গিয়ে আবেদনপত্র বা Application Form ডাউনলোড করুন।
  3. নির্ভুলভাবে নাম, ঠিকানা, শিক্ষা ও পারিবারিক আয়ের তথ্য লিখুন।
  4. প্রয়োজনীয় সব নথিপত্র এবং মার্কশিটের কপি ফর্মের সাথে যুক্ত করুন।
  5. আবেদনপত্রটি ট্রাস্টের নীচের ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

ঠিকানা:
J.M. Sethia Charitable Trust,
133, Biplabi Rash Behari Basu Road, 2nd Floor,
Kolkata – 700001.

গুরুত্বপূর্ণ তারিখ

জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর নির্দিষ্ট সময়ে শুরু হয় এবং নির্ধারিত আবেদন জমার পড়ার পর পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। তাই আবেদনের তারিখ সম্পর্কে আপডেটেড থাকতে অফিসিয়াল ওয়েবসাইট অথবা আমাদের এই পোর্টাল/টেলিগ্রাম চ্যানেলে নজর রাখুন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী স্কলারশিপ 2026 | PM Scholarship Scheme 2026 Apply Online HDFC পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ 2026 | HDFC Parivartan ECSS Scholarship 2026 Apply online ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2026 | National Scholarship Portal Apply online কিরণ প্রতিভা স্কলারশিপ 2026 | Kiran Pratibha Scholarship 2026 Apply Online IIT Mandi Summer Internship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের দারুন সুযোগ, মাসিক ১০ হাজার টাকা স্টাইপেন্ড