যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, ১১ আগস্ট পর্যন্ত চলবে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের একটি অন্যতম প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়। ভারতের শীর্ষ বাছাই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর তার স্থান করে নিয়েছে বহু আগেই। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মসংস্থানের সুযোগ থাকে প্রায়শই। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No.- A2/C/5/2023

পদের নাম- Assistant Professor Architecture
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- আরবান ডিজাইন বিষয়ে স্নাতকোত্তর পাশ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে Council of Architecture থেকে প্রাপ্ত বৈধ রেজিস্ট্রেশান নাম্বার থাকতে হবে চাকরিপ্রার্থীদের। সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধীকার পাবেন চাকরিপ্রার্থীরা।
বয়সসীমা- রাজ্য সরকারের বয়সসীমা অধিনিয়ম অনুযায়ী আবেদনকারীদের বয়সের মাপকাঠি নির্ধারিত হবে।
মাসিক বেতন- আলোচনা সাপেক্ষ।

চাকরির খবরঃ ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদন হবে অফলাইনের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রের কপিটি ডাউনলোড করতে হবে চাকরিপ্রাথীদের। নির্ভুল ভাবে আবেদনপত্রটি পূরণ করার পর অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র একসাথে সংযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের নির্দিষ্ট দপ্তরে আবেদনপত্রটি জমা দিতে হবে।

আবেদন ফি- প্রত্যেক আবেদনকারীকে এককালীন ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করা যাবে Net banking, Debit/ Credit/ Rupay card, Challan ইত্যাদির মাধ্যমে।

আবেদনপত্র জমা করার ঠিকানা- Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur, Kolkata – 700032

আবেদনের শেষ তারিখ- ১১ আগস্ট ২০২৩।

চাকরির খবরঃ স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে