যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, কোন যোগ্যতায় আবেদন?

Published By: ExamBangla.com | Published On:
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে অন্যতম হলো কলকাতায় অবস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে যথাযথ যোগ্যতায় অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি প্রতিদিন হিসাবে যথেষ্ট ভালো মানের বেতনের সুযোগ থাকবে নিযুক্ত কর্মীর কাছে। চাকরিপ্রার্থীরা অবশ্যই চুক্তিভিত্তিক এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন।

---Advertisement---

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট।

বয়স সীমা- এখানে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত চাকরি প্রার্থীদের আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। প্রতিটি চাকরিপ্রার্থীর বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৫ তারিখ অনুসারে।

মাসিক বেতন- উল্লেখিত পদে যে সমস্ত যোগ্য ব্যক্তি কর্মী হিসেবে নিযুক্ত হবেন, তাদের প্রতিদিন অনুসারে ৫৫০ টাকা বেতন প্রদান করা হবে। সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, নিযুক্ত কর্মীকে একটি মাসের সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কাজ করতে হতে পারে।

আরও পড়ুনঃ নদীয়া জেলার ডিএম অফিসে গ্রুপ- সি কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন পাবেন ১৬ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ রাজ্য সহ ভারতবর্ষের যে কোন স্থান থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারেন। তবে এক্ষেত্রে চাকরি প্রার্থীর কাছে আবশ্যিকভাবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবতা বা সমাজবিজ্ঞান বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইচ্ছুক চাকরি প্রার্থীকে আবশ্যকভাবে বাংলা এবং ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার যথেষ্ট পরিমাণের দক্ষ হতে হবে।

প্রতিদিন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇👇

আবেদনের অন্যান্য যোগ্যতা- ইচ্ছুক চাকরি প্রার্থী যদি কম্পিউটার বিষয়ে যথাযথ পরিমাণে দক্ষ হয়ে থাকেন এবং সামাজিক উন্নতি সাধন ও শিক্ষাগত ক্ষেত্রে ডাটা হ্যান্ডেলিং এর পূর্ব অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে এই পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

নিয়োগ পদ্ধতি- এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৫ সালের এপ্রিল মাসের ৮ তারিখে চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য ইন্টারভিউ এর আয়োজন করা হবে। এই সম্পর্কে বিশদে জেনে নিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নেবেন।

---Advertisement---

আরও পড়ুনঃ 2025 মাধ্যমিক রেজাল্ট কবে বেরবে? কি জানালো মধ্যশিক্ষা পর্ষদ

আবেদন পদ্ধতি- প্রতিটি চাকরিপ্রার্থীকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিস থেকে মাত্র ৫০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করে নিতে হবে। এক্ষেত্রে সকাল ১১ টা থেকে বিকাল চারটের মধ্যে সোমবার থেকে শুক্রবারের মধ্যে আবেদন পত্র সংগ্রহ করতে হবে চাকরিপ্রার্থীদের। এরপর আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন