মাধ্যমিক পাস করে সায়েন্সে পড়ছো? তাহলে জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ সম্পর্কে তোমার এখনই জানা উচিত। রাজ্যের মেধাবী বিজ্ঞানমনস্ক পড়ুয়াদের উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তরফ থেকে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTS জুনিয়র বৃত্তি) স্কলারশিপের আবেদন শুরু করা হচ্ছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই স্কলারশিপে আবেদন করে প্রতি মাসে ১২৫০ টাকা থেকে বৃত্তি পেতে পারেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি ও আবেদনের সময়সীমা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
এক নজরে
জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ 2026
| স্কলারশিপের নাম | জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNSTS) স্কলারশিপ। |
| ধরন | সরকারি। |
| প্রদানকারী সংস্থা | রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। |
| স্কলারশিপের পরিমাণ | মাসে ১২৫০/- থেকে ৪০০০/- টাকা। |
| ক্লাস | একাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত। |
| আবেদন পদ্ধতি | অনলাইন ও অফলাইন। |
| আবেদনের সময়সীমা | শুরু হয়েছে। |
| অফিসিয়াল ওয়েবসাইট | jbnsts.ac.in |
জগদীশ বোস স্কলারশিপ টাকার পরিমান
জেবিএনএসটিএস মূলত দুটি স্তরে এই বৃত্তি প্রদান করে, যথা-
- জুনিয়র ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (JTST): এটি মূলত মাধ্যমিক পাশ করে যারা একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন সেইসব শিক্ষার্থীদের জন্য। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১,২৫০ টাকা করে বৃত্তি পাবে। এছাড়া বই কেনার জন্য বছরে ২,৫০০ টাকা অনুদান দেওয়া হয়। এর পাশাপাশি বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ থাকে।
- সিনিয়র ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (STST): উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে যারা বিজ্ঞান বিভাগে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তি হয়েছেন এটি সেইসব শিক্ষার্থীদের জন্য। এখানে শিক্ষার্থীরা প্রতি মাসে ৪,০০০ টাকা এবং বছরে ৫,০০০ টাকা বই কেনার অনুদান পাবেন। এই সুবিধা কোর্স শেষ না হওয়া পর্যন্ত বজায় থাকে। এছাড়াও মাস্টার্স স্তরের ছাত্রীদের জন্য গবেষণার বিশেষ অনুদান (বছরে ৮০,০০০ টাকা পর্যন্ত) পাওয়ার সুযোগ থাকে।
এছাড়াও ছাত্রীদের বিজ্ঞানে আরও উৎসাহিত করতে রয়েছে ‘জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’ এবং ‘সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’।
আরও পড়ুনঃ স্কলারশিপ কীভাবে পাওয়া যায়?
জগদীশ চন্দ্র বসু scholarship যোগ্যতা
- জুনিয়র ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (JTST) ও জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি:
এই ক্যাটাগরিতে স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীকে মাধ্যমিক বা দশম শ্রেণীর পরীক্ষায় ন্যূনতম ৭৫% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং বর্তমানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে (অন্তত তিনটি বিষয় থাকতে হবে: পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যান বা কম্পিউটার বিজ্ঞান) পাঠরত হতে হবে। - সিনিয়র ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (STST) ও সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি:
এই ক্যাটেগারিতে আবেদনের জন্য নূন্যতম ৭৫ শতাংশ নম্বর সমেত উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয় শিক্ষার্থীকে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা বিজ্ঞানে স্নাতক স্তরে (B.Sc Honours/ B.E/ B.Tech/ MBBS) প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
জগদীশ চন্দ্র বসু বৃত্তির জন্য আবেদন
জগদীশ বোস স্কলারশিপের জন্য অনলাইন এবং অফলাইন, উভয় পদ্ধতিতেই আবেদন করা যায়।
অনলাইন পদ্ধতি:
- প্রথমে JBNSTS-এর অফিসিয়াল ওয়েবসাইট www.jbnsts.ac.in এ যেতে হবে।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিগত নথি আপলোড করতে হবে।
- প্রিভিউ করে আবেদন জমা করতে হবে।
অফলাইন: ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে বা সরাসরি অফিস থেকে সংগ্রহ করে পূরণকৃত ফর্মটি নথিসহ নিচের ঠিকানায় জমা দেওয়া যায়।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, ১৩০০ রাজডাঙা মেইন রোড, কলকাতা – ৭০০১০৭।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে স্কলারশিপ লিস্ট ২০২৬
Sample Application form:
জগদীশ বোস স্কলারশিপ প্রয়োজনীয় নথিপত্র:
- মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের মার্কশীট।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- ব্যাঙ্ক পাস বুকের প্রথম পাতার জেরক্স।
- পারিবারিক আয়ের ইনকাম সার্টিফিকেট।
- জাতিগত শংসাপত্র (যদি থাকে)
জগদীশ বোস স্কলারশিপ নির্বাচন প্রক্রিয়া
জগদীশ বোস স্কলারশিপে আবেদন করলে তিনটি ধাপে যোগ্যতা যাচাই করে প্রার্থীদের টাকা দেওয়া হয়। প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হয়। সেখানে পাস করলে ডাকা হয় ইন্টারভিউয়ের জন্য। সবার শেষে একটি সায়েন্টিফিক ক্রিয়েটিভিটি টেস্ট করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হয়।
JTST Sample Question Paper: Download
STST Sample Question Paper: Download
জগদীশ বোস স্কলারশিপ last date
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জগদীশ চন্দ্র বোস স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া বর্তমানে ফের শুরু করা হচ্ছে। দিনক্ষণ সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে।
এরকম স্কলারশিপ সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপঃ Join Now