জলপাইগুড়ি জেলায় মিড ডে মিল প্রকল্প জন্য কর্মী নিয়োগ চলছে, মাসিক বেতন ১২০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

প্রধানমন্ত্রীর পোষণ যোজনার আওতায় মিড ডে মিল সংক্রান্ত কাজের তত্ত্বাবধানের জন্য জলপাইগুড়ি জেলায় বেশ কয়েকটি শূন্য পদের কর্মী নিয়োগ শুরু হচ্ছে। যেখানে কর্মী হিসেবে নিযুক্ত হলে নূন্যতম ১১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১২০০০ টাকার মধ্যে বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে সরাসরি নিয়োগের সুযোগ থাকবে চাকরিপ্রার্থীদের জন্য। স্থানীয় এলাকার চাকরিপ্রার্থীসহ অন্যান্য এলাকা থেকেও ইচ্ছুক চাকরি প্রার্থীরা পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন জানাতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট এবং সহকারি অ্যাকাউন্ট্যান্ট।

ব্লকের নাম- পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার জেলাশাসক অফিস, সদর ব্লক, ম্যাল ব্লক, ধুপগুড়ি পৌরসভা, ম্যাল পৌরসভা, ক্রান্তি ব্লক এবং ধুপগুড়ি ব্লক।

মোট শূন্য পদের সংখ্যা- ৭ টি।

পদ অনুসারে মাসিক বেতন- এক্ষেত্রে যেহেতু অ্যাকাউন্টেন্ট এবং সহকারী অ্যাকাউন্ট্যান্ট এই দুটি পদে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে, তাই দুটি পদের জন্য আলাদা বেতন সীমা বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সরকারি অ্যাকাউন্টেন্ট পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ১১,০০০ টাকা বেতন পাবেন এবং একাউন্টেন্ট পদের জন্য নিযুক্ত কর্মীদের বেতন হবে মাসিক ১২,০০০ টাকা।

---Advertisement---

আরও পড়ুনঃ প্রকাশিত হলো NTPC আন্ডারগ্রাজুয়েট পরীক্ষার তারিখ

আবেদনের যোগ্যতা- আবেদনে ইচ্ছুক সমস্ত চাকরিপ্রার্থী থেকে অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞ হতে হবে। কেন্দ্রীয় সরকারি অথবা রাজ্য সরকারই বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। চাকরিপ্রার্থীকে অবশ্যই অ্যাকাউন্টেন্ট বিষয়ে কাজ করার জন্য অন্ততপক্ষে ৫ বছরের পূর্ব অভিজ্ঞ হতে হবে। সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা গ্রুপ ডি বাদে অন্যান্য যে কোন বিভাগের কর্মচারী হলেই এই পদে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা- ন্যূনতম ৬০ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের চাকরি প্রার্থীদের জন্য এই চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে।

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক সমস্ত চাকরিপ্রার্থীদের জানানো হচ্ছে, এই ক্ষেত্রে শুধুমাত্র অফলাইনেই আবেদনের সুযোগ রয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে পারবেন। এরপর যথাযথ তথ্যের সাথে আবেদন পত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র গুলি জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে নিতে হবে। এরপর আবেদনপত্র এবং সমস্ত নথিপত্র একসাথে একটি মুখবন্ধ খামে ভরে জলপাইগুড়ি জেলার জেলা শাসকের অফিসে ১১/০৭/২০২৫ তারিখ বিকেল চারটের মধ্যে জমা করে দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কোচবিহার জেলায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাসিক বেতন ১০ হাজার টাকা বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ মুর্শিদাবাদের জেলার বিভিন্ন ব্লকে স্বাস্থ্য কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা উত্তর ২৪ পরগণা জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৩ হাজার টাকা থেকে শুরু পশ্চিমবঙ্গে মিড-ডে মিল প্রকল্পে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, শুধু ইন্টারভিউ দিলেই চাকরি