গ্রাম পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ সেপ্টেম্বর

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোথায় নিয়োগ করা হবে,বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সহ আরও বিভিন্ন তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ৬১ টি।
শূন্যপদের বিন্যাস- সদর- ১১ টি, বানারহাট- ৭ টি, রায়গঞ্জ- ২০ টি, ময়নাগুড়ি- ১৪ টি, ধুপগুড়ি- ৯ টি।
বয়স- ০৫/০৯/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে। তপশিলি জাতি (SC)/ তপশিলি উপজাত (ST) প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ সেপ্টেম্বর মাসের সমস্ত চাকরির খবর

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে তা একটি মুখ বন্ধ খামে ভরে তার উপরে ৫ টাকার ডাকটিকিট যোগ করে নির্দিষ্ট স্থানে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে। খামের উপর বড় হাতে লিখতে হবে “APPLICATION FOR THE POST OF__________( কোন পদের জন্য আবেদন করছেন)।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- সংশ্লিষ্ট বিডিও অফিসে।
আবেদনের শেষ তারিখ- ২৩ সেপ্টেম্বর ২০২২, বিকেল পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। ছুটির দিন বাদে বাকি সমস্ত দিনে প্রার্থীরা আবেদনপত্র জমা করতে পারবেন।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র।
২) এলাকার স্থায়ী বাসিন্দা হিসাবে রেশন কার্ড অথবা ভোটার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো।
৬) বিবাহিতদের ক্ষেত্রে মেরেজ সার্টিফিকেট।
৭) বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট।
৮) বিবাহ বিচ্ছিনাদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট।

নিয়োগের স্থান- জলপাইগুড়ি জেলার বিভিন্ন উন্নয়ন ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে।
সদর ব্লক (গ্রাম পঞ্চায়েত)- পাহাড়পুর, নাগের বেরু বাড়ি, বেলাকোবা, মন্ডলঘাট, বোয়ালমারী নন্দনপুর, খাদিজা বেরুবারি- ১, বাহাদুর, বেরোপাটিয়া, পটকাটা, খারিয়া।
বানারহাট ব্লক (গ্রাম পঞ্চায়েত)- শাকোয়াজোড়া- ১, বানারহাট- ১, চামুরচি, শালবাড়ি- ২, বানারহাট- ২।
রায়গঞ্জ ব্লক (গ্রাম পঞ্চায়েত)- দেবগ্রাম- ১, দেবগ্রাম- ২, ফুলবাড়- ১, মনতাদাড়ি, শিকরপুর, কুকুরজান, স্বর্ণাশিখোটা।
ময়নাগুড়ি ব্লক (গ্রাম পঞ্চায়েত)- সপ্তিবাড়ি- ১, আমগুড়ি, মাধবডাঙ্গা- ১, ডোমোহানি- ২, পদোমাটি- ১, পদমাটি- ২, দমোহানি- ১, বার্নিশ, রমসাই।
ধুপগুড়ি ব্লক (গ্রাম পঞ্চায়েত)- ঝড়লটাগ্রাম- ১, মাগুরমারী- ১, গাডং,মাগুরমারী- ২, বারঘরিয়া, সাকাওঝরা- ২

চাকরির খবরঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা