রাজ্যের স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, মাসিক বেতন ১১ হাজার টাকা

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের একটি স্কুলে গ্রুপ-ডি সহ বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত পদে প্রার্থী নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রূপ-ডি ও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

গ্রূপ-ডি নিয়োগের বিজ্ঞপ্তি নং- 1649/ PO- DWJ/ BCW

পদের নাম- কুক (গ্রুপ- ডি)
মোট শূন্যপদ- ৩ টি।
বেতন- প্রতি মাসে ১২,০০০ টাকা।

পদের নাম- হেল্পার টু কুক (গ্রুপ- ডি)
মোট শূন্যপদ- ১ টি।
বেতন- প্রতি মাসে ১১,০০০ টাকা।

পদের নাম- সুইপার (গ্রুপ- ডি)
মোট শূন্যপদ- ১ টি।
বেতন- প্রতি মাসে ১১,০০০ টাকা।

বয়স- উপরোক্ত গ্রূপ-ডি পদগুলির ক্ষেত্রে ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। সরকার নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- প্রকাশিত বিজ্ঞপ্তিতে গ্রূপ-ডি পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করা হয়নি। কিন্তু ধারণা করা যায় অষ্টম শ্রেণী পাশ করে থাকলে উপরোক্ত গ্রূপ-ডি পদগুলিতে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিজ্ঞপ্তি নং- 1650/ PO- DWJ/ BCW

পদের নাম- গেস্ট লেকচারার।
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে তা হলো- জীবন বিজ্ঞান, অংক, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, অর্থনীতিবিদ্যা।
মোট শূন্যপদ- প্রতিটি বিষয়ে ১ টি করে শূন্যপদ সংখ্যা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করে থাকতে হবে। সঙ্গে B.ED কোর্স থাকা বাধ্যতামূলক। এছাড়াও অন্ততপক্ষে দু’বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- উপরোক্ত প্রতিটি বিষয়ের ক্ষেত্রে প্রতি মাসে ১২,০০০ টাকা।
বয়স- উপরোক্ত প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ০১/০৯/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়েসের ছাড় পাবেন।

চাকরির খবরঃ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। জেলার অফিসিয়াল ওয়েবসাইটে (https://jalpaiguri.gov.in/) গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। সম্প্রতি তোলা কালার পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বয়সের প্রমাণপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। অন্য কোনো মাধ্যমের দ্বারা অথবা সরাসরি আবেদনপত্র জমা করলে তা গ্রাহ্য করা হবে না।

নিয়োগ পদ্ধতি- ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
নিয়োগের স্থান- জলপাইগুড়ি জেলার Eklabya Model Residential School (ইংরেজি মাধ্যম), Nagrakata, PO- Nagrakata, District- Jalpaiguri এই স্কুলটি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদ কতৃক অনুমোদনপ্রাপ্ত। এবং পশ্চিমবঙ্গ সরকারের ট্রাইবাল ডেভেলপমেন্ট দপ্তরের অন্তর্গত।
আবেদনের শেষ তারিখ- ২২ শেসেপ্টেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে।

Group- D Notice: Download Now
Teacher Notice: Download Now
Daily Job Update: Click Here

আরও পড়ুন

ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা মাধ্যমিক পাশ করলেই ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার, রাজ্যের নতুন প্রকল্প বাংলার যুব সাথী