জওহরলাল ইনস্টিটিউটে ৪৩৩ শূন্যপদে নার্স নিয়োগ, প্রতিমাসে বেতন ৪৫ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মাধ্যমে জহরলাল ইনস্টিটিউটে ৪৩৩ টি শূন্যপদে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

পদের নাম- Nursing Officer
মোট শূন্যপদ- ৪৩৩ টি। (UR-175, EWS-43, OBC-116, SC-66, ST-33)
শিক্ষাগত যোগ্যতা- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing কোর্স করা থাকলে আবেদন করতে পারবে।
বেতন- প্রতিমাসে বেতন ৪৪,৯০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ এয়ারপোর্টে মাধ্যমিক পাশে চাকরি 

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। Annexure-I, Annexure-II, Annexure-III, Annexure-IV ও Annexure-V ফ্রম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১ ডিসেম্বর, ২০২২
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved/ EWS/ OBC প্রার্থীদের ক্ষেত্রে ১৫০০/- টাকা ও SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে ১২০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং PWBD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking/ Credit Card/ Debit Card -এর মাধ্যমে।

চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ 

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রেজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ, পুড়ুচেরি।
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা- ১৮ ডিসেম্বর, ২০২২
পশ্চিমবঙ্গের পরিক্ষা কেন্দ্র- কলকাতা।

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন