JEE Main 2023: প্রকাশ পেল জেইই মেন পরীক্ষার ‘অ্যানসার কি’! কিভাবে দেখবেন? জেনে নিন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

জানুয়ারির ২৪ থেকে শুরু হয়েছিল জেইই মেন ২০২৩ সেশন ১ পরীক্ষা। সারা দেশের ২৯০টি শহরে ও দেশের বাইরে ১৮টি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হয়েছিল পরীক্ষাটি। পরীক্ষার আয়োজনে ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আর এবার প্রকাশ পেল জেইই মেন পরীক্ষার ‘অ্যানসার কি’। সেক্ষেত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে ‘অ্যানসার কি’ দেখে আসতে পারবেন।

জেইই মেন পরীক্ষার ‘অ্যানসার কি’ দেখবেন কিভাবে?

১) জেইই মেন পরীক্ষার ‘অ্যানসার কি’ দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর ‘জেইই মেন সেশন 1 অ্যানসার কি 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে।
৪) এরপরই পরীক্ষার ‘অ্যানসার কি’ টি স্ক্রিনে দেখতে পাবেন।
৫) প্রয়োজনে ‘অ্যানসার কি’ ডাউনলোড করে রাখতে পারবেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যে জুট কর্পোরেশনে কর্মী নিয়োগ

 

জেইই মেন পরীক্ষা শেষ হতে ‘অ্যানসার কি’ এর অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা। আর এবার সংশ্লিষ্ট ‘অ্যানসার কি’ এর সাথে নিজেদের উত্তর মিলিয়ে নিলে পরীক্ষায় কত নম্বর পেতে পারেন সে বিষয়ে একটি ধারণা তৈরি হবে পরীক্ষার্থীদের। প্রসঙ্গত, জেইই মেন পরীক্ষার ‘অ্যানসার কি’ সম্পর্কে বক্তব্য জানাতে হলে তা ৪ জানুয়ারির মধ্যে জানাতে হবে। এছাড়া ‘অ্যানসার কি’ এর কোনোও প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ করার জন্য প্রতি প্রশ্ন পিছু ২০০/- টাকা দিতে হবে পরীক্ষার্থীদের।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download