JEE Main Session 2 পরীক্ষার অ্যাডমিট কার্ড, ডাউনলোড করে নিন!

Published By: Debasish Ghosh | Published On:
Share:

জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main) সেশন ২ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অ্যাডমিট। যে সকল পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

দেখুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি-

১) পরীক্ষার্থীদের প্রথমে (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এবার ‘JEE – 2023 Session 2: Admit Card Download’ এর লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৪) এবার পরীক্ষার অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন।

৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

আরও পড়ুনঃ UPSC ESE Main পরীক্ষার সময়সূচি ডাউনলোড করুন এক্ষুনি

প্রসঙ্গত, চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ২ পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে আগামী ৬ এপ্রিল থেকে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে আগামী ৬, ৮, ১০, ১১ এবং ১২ই এপ্রিল ২০২৩ নাগাদ। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘অ্যাডভান্সড সিটি ইনফরমেশন স্লিপ’। যেখান থেকে নিজেদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে ধারণা লাভ করেছেন পরীক্ষার্থীরা। আর এবার প্রকাশ পেল পরীক্ষার অ্যাডমিট কার্ড। এছাড়া পরীক্ষা সম্বন্ধীয় পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন।

 

JEE Main Session 2 Admit Card: Download Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন