মহিলাদের জন্য চাকরির খবর! রাজ্যে আশা কর্মী পদে নিয়োগ চলছে

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যে আবারও নতুন একটি জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে আশা কর্মী পদে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। কোন ব্লকে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত নিম্নে আলোচনা করা হল। Asha Karmi Recruitment 2022.

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ৭১ টি।
বয়স- প্রার্থীকে এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তাপশীলি জাতি ও উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। সবক্ষেত্রেই বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে।

আবেদন পদ্ধতি- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানার নির্ধারিত ড্রপ বক্সে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৩ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।

বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) আবেদনকারীর আধার কার্ড জেরক্স।
২) মাধ্যমিকের মার্কশীট এবং এডমিট কার্ড।
৩) দুই কপি পাসপোর্ট সাইজ ফটো অ্যাটেস্টেড সহ।
৪) ৫ টাকা ডাকটিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম।
৫) বিবাহ বিচ্ছেদ হলে ডিভোর্স সার্টিফিকেট।

আবশ্যিক যোগ্যতাঃ এই পদের জন্য কেবল বিবাহিতা/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবে। অর্থাৎ কোনো অবিবাহিতা মহিলা এই পদগুলিতে আবেদন করতে পারবেন না।
নিয়োগের স্থানঃ নিয়োগ করা হবে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে এই আশা কর্মী নিয়োগ করা হবে। ব্লক গুলি হলো বিনপুর- ১, বিনপুর- ২, গোপীবল্লভপুর- ১, গোপীবল্লভপুর- ২, জামবনি, ঝাড়গ্রাম, নয়াগ্রাম, ও সাঁকরাইল। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ

শূন্যপদের বিন্যাসঃ
বিনপুর ১ ব্লক: ১৪ টি শূন্যপদ
বিনপুর ২ ব্লক: ১০ টি শূন্যপদ
গোপীবল্লভপুর ১ ব্লক: ৬ টি শূন্যপদ
গোপীবল্লভপুর ২ ব্লক: ১০ টি শূন্যপদ
জামবনি ব্লক: ৪ টি শূন্যপদ
ঝাড়গ্রাম ব্লক: ১৫ টি শূন্যপদ
নয়াগ্রাম ব্লক: ৮ টি শূন্যপদ
সাঁকরাইল ব্লক: ৪ টি শূন্যপদ

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা