জেলা আদালতে ‘গ্রূপ- সি’ কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৩ হাজার ৫০০ টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

দৈনন্দিন মূল্য বৃদ্ধির বাজারে চাকরি সবার প্রয়োজন। বর্তমান দিনে চাকরি সকালের কাছেই যেন দুষ্প্রাপ্য। চাকরি পেতে গেলে লাগে উচ্চ যোগ্যতা, অতুলনীয় স্কিল ইত্যাদি অনেক কিছু। তবে নূন্যতম যোগ্যতায় আছে কিছু সরকারি চাকরি। দৈনিক অথবা মাসিক বেতনে পাওয়া যায় তেমন চাকরি। সম্প্রতি পশ্চিমবঙ্গের জেলা আদালত কতৃক তেমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No.- 04/DLSA/JGM/2023

পদের নাম- P.A./ Stenographer
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা অথবা কম্পিউটার অপারেটিং সহ প্রিন্টার অপারেশনের সাম্যক জ্ঞান থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ১৩,৫০০ টাকা।
বয়সসীমা- আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

চাকরির খবরঃ ভাইজাগ স্টীল প্ল্যান্টে প্রশিক্ষণের সুযোগ

আবেদন পদ্ধতি- কেবলমাত্র অফলাইনে আবেদন জানানো যাবে এই পদে চাকরির জন্য। দপ্তরের নির্দিষ্ট অফিসে আবেদনপত্র জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের। সেক্ষেত্রে একটি সাদা কাগজে নিজের আবেদন জানিয়ে সঙ্গে নিজের সাম্প্রতিক বায়োডাটা এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে আবেদনাকারীদের।

আবেদন ফি- প্রত্যেক আবেদনকারীকে এককালীন ৩৫০/- টাকা আবেদন ফি দপ্তরের নির্দিষ্ট ব্যাঙ্ক একাউন্টে জমা দিতে হবে। প্রদত্ত ব্যাঙ্কের Account Number – 40220933200 এবং IFSC Code – SBIN0000103

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Chairman, District Legal Services Authority, Jhargram, District Judges Court Complex, Jhargram, PIN- 721507

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে।

আবেদনের শেষ তারিখ- ৩১ জুলাই, ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত।

চাকরির খবরঃ AIIMS কল্যাণীতে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন