রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ- সি কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আবারও নতুন করে স্বাস্থ্য দপ্তরে ল্যাব টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম ও আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- MT Lab Technician (RTPCR Lab) (গ্রুপ- সি)
মোট শূন্যপদ- ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট দপ্তরে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্য হতে হবে। (বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী)।
বেতন- প্রতিমাসে বেতন ১৭,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে আশা কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আগে থেকে কোনরূপ আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে ইন্টারভিউয়ের দিন (৪ আগস্ট সকাল ১১ টার মধ্যে) সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সহ ইন্টারভিউর স্থানে উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউ স্থান- Office of the Chief Medical Officer of Health, Jhargram, Zilla Swasthya Bhawan, Jhargram District, Hospital Compound.
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নম্বর, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
২) ভোটার / আধার কার্ড।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৪) অভিজ্ঞতা সার্টিফিকেট।
৫) দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন