ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, ১৭ জুলাই তারিখের মধ্যে করতে হবে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে জেলা ভিত্তিক ভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশ্লিট জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারেবন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Employment No.— DH&FWS/JGM/2024/1103

পদের নাম— Various Medical Staff
মোট শূন্যপদ— Clinical Psychologist- ৩ টি, Medical Officer- ৩ টি, Specialist Medical Officer (Paediatrics)- ১ টি, Specialist Medical Officer (Medicine)- ১ টি, Staff Nurse- ১ টি, Community Health Assistant- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— বিভিন্ন পদের ক্ষেত্রে আবেদনের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। প্রধানত সমস্ত আবেদনকারীকে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে এমবিবিএস উত্তীর্ণ হয়ে থাকতে হবে। স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ এসিস্টেন্ট পদের জন্য প্রার্থীদের ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত ANM, GNM অথবা B. Sc. নার্সিং কোর্স সম্পন্ন করে থাকতে হবে।

চাকরির খবরঃ উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য দপ্তরের বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ

মাসিক বেতন— পদের ভিত্তিতে সর্বনিম্ন ১৩,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা— নূন্যতম ২১ বছর বয়স থেকে পদ অনুযায়ী সর্বাধিক ৬২ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আগ্রহী আবেদনকারীরা।

আবেদন পদ্ধতি— এখানে চাকরির জন্য প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন জানাতে পারেবন। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট, জেলা দপ্তরের ওয়েবসাইট মারফত আবেদন নথিভুক্ত করা যাবে। অনলাইন আবেদনপত্র ধাপে ধাপে সঠিক ভাবে পূরণ করতে হবে। সমস্ত তথ্য পূরণের পর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন ফি জমা করতে হবে।

আবেদন ফি— সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

আবেদনের শেষ তারিখ— ১৭ জুলাই, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা