WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৩ হাজার টাকা

Debasish Ghosh
---Advertisement---

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। জেলা স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তি মাধ্যমে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— DH&FWS/JGM/2024/472

পদের নাম— Community Health Assistant
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নথিভুক্ত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ANM অথবা GNM কোর্স পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদের মাসিক ধার্য বেতন হল ১৩,০০০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ

পদের নাম— Staff Nurse
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নথিভুক্ত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM অথবা B.Sc. নার্সিং কোর্স পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদের মাসিক ধার্য বেতন হল ২৫,০০০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি— অনলাইন মাধ্যমে এখানে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড হয়ে যাওয়ার পর আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আবেদন ফি— সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০/- টাকা জমা করতে হবে এবং অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০/- টাকা জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ২১ মার্চ, ২০২৪।

চাকরির খবরঃ পৌরসভায় গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ