জেলা আদালতে গ্রূপ- ডি কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

দৈনন্দিন মূল্য বৃদ্ধির বাজারে চাকরি সবার প্রয়োজন। বর্তমান দিনে চাকরি সকালের কাছেই যেন দুষ্প্রাপ্য। চাকরি পেতে গেলে লাগে উচ্চ যোগ্যতা, অতুলনীয় স্কিল ইত্যাদি অনেক কিছু। তবে নূন্যতম যোগ্যতায় আছে কিছু সরকারি চাকরি। দৈনিক অথবা মাসিক বেতনে পাওয়া যায় তেমন চাকরি। সম্প্রতি পশ্চিমবঙ্গের জেলা আদালত কতৃক তেমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No.- 02 DLSA/JGM/2023

পদের নাম- সুইপার (Group- D)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ।
দৈনিক বেতন- ৪০৪ টাকা। রাজ্য সকারের শ্রম আইনের নিয়ম অনুযায়ী No work no pay পদ্ধতিতে মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা- ১ জানুয়ারী ২০২৩ তারিখের নিরিখে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

চাকরির খবরঃ স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ

আবেদন পদ্ধতি- চাকরিপ্রার্থীদের আলাদা ভাবে আবেদন করার প্রয়োজন নেই। জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ করে পূরুণ করা আবেদনপত্র সঙ্গে নিয়ে ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে। সঙ্গে সচিত্র পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় নথিপত্রগুলি নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ স্থান- Office of the District Legal Services Authority, Ghoradhara, Jhargram, West Bengal 721514

ইন্টারভিউর তারিখ- ৫ জুলাই, ২০২৩।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন 

বিঃদ্রঃ- কেবলমাত্র ঝাড়গ্রাম জেলার চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। ইন্টারভিউর দিন সকাল ১০ টা ৩০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে চাকরিপ্রার্থীদের।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন