ঝাড়গ্রাম জেলায় উচ্চ মাধ্যমিক পাশে প্রশিক্ষক নিয়োগ, মাসিক বেতন ১৫০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়নের জন্য আনন্দধারা প্রকল্পের সূচনা করা হয়েছে। এইবারে রাজ্জাক ঝারগ্রামে অবস্থিত আনন্দধারা ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীদের থেকে আবেদন ইতিমধ্যেই গ্রহণ করা হচ্ছে। তাই এই নিয়োগের যাবতীয় তথ্য অর্থাৎ পদের বিবরণ, আবেদনের বিভিন্ন যোগ্যতা, নিয়োগ পদ্ধতির এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

পদের নাম- ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স।

মোট শূন্য পদের সংখ্যা- ১৪ টি।

আবেদনের বিভিন্ন যোগ্যতা:

১) আবেদনকারী চাকরিপ্রার্থীকে ঝাড়গ্রাম জেলার স্বনির্ভর দল, মহাসংঘ অথবা NGO এর সদস্য হতে হবে।
২) উপরে উল্লেখিত যোগ্যতা না থাকলেও চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। সেই ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অন্ততপক্ষে পাঁচ বছরের স্বনির্ভর দলের প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে।
৩) আবেদনকারী চাকরিপ্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
৪) আবেদন খাটিকে অবশ্যই শারীরিক দিক থেকে সক্ষম হতে হবে।
৫) ঝাড়গ্রাম জেলার আনন্দধারা ব্লকে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর ওই ব্যক্তি আর সরকারি কোন পূর্ণ সময়ের কাজ করতে পারবেন না।

---Advertisement---

চাকরির খবরঃ ৩৬১ শূন্য পদে NHPC তে নিয়োগের সুযোগ

মাসিক বেতন- প্রতিটি নিযুক্ত কর্মীকে প্রতিদিন হিসেবে বেতন দেওয়া হবে। এক্ষেত্রে প্রতি মাসে ২৬ দিন ৬০০ টাকা করে বেতন পাবেন নিযুক্ত কর্মী। অর্থাৎ নিযুক্ত কর্মীর মাসিক বেতন হবে ১৫,৬০০ টাকা।

বয়স সীমা- এই পদে নূন্যতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছরের যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। প্রতিটি চাকরিপ্রার্থীর বয়সের হিসাব ০১/০১/২০২৫ তারিখ অনুসারে করা হবে।

চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- জেলা স্তরের প্রশিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীকে একটি ৮০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০ নম্বরের ইন্টারভিউ দিতে হবে। উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলে যোগ্য কর্মীদের এই পদে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের অফলাইন মাধ্যমে জেলার অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে। চাকরি প্রার্থীরা বিস্তারিত আবেদন পত্রটি নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর হাতে কলমে যথাযথ তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে জমা করতে হবে। প্রত্যেকটি আবেদনকারী আবেদনের পূর্বে অবশ্যই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন, এবং আবেদন পত্রটি ৩০/০৭/২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতা মিউনিসিপ্যাল কার্পোরেশনে স্টাফ নার্স নিয়োগ, মাসিক বেতন ২৫ হাজার টাকা পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, মোট শূন্যপদ ৫২ টি উত্তর দিনাজপুর স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, মাসিক ২০ হাজার টাকা বেতন কোচবিহার জেলায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাসিক বেতন ১০ হাজার টাকা