SSC Scam: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হলো আরও ৮৪২ জন গ্রুপ- সি প্রার্থীর!

Published By: Madhumita Pal | Published On:
Share:

নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল প্রার্থীর সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আর এবার বাতিলের পথে আরও ৮৪২ জন গ্রুপ সি প্রার্থীর চাকরি। এদিন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে সুপারিশপত্র বাতিল হলো ৭৮৫ জন প্রার্থীর। এর সাথে এসএসসির সুপারিশপত্র ছাড়া নিয়োগ পাওয়ার অভিযোগে নিয়োগ বাতিল হলো ৫৭ জন প্রার্থীর।

নিয়োগ দুর্নীতি কান্ডে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় ৭৮৫ জন গ্রুপ সি প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দেন এসএসসিকে। এরপরেই স্কুল সার্ভিস কমিশন সংশ্লিষ্ট প্রার্থীদের সুপারিশপত্র বাতিল করলো। এদিন তালিকা প্রকাশ করে বিস্তারিত জানিয়েছে কমিশন। অন্যদিকে, এসএসসি সুপারিশপত্র ছাড়া ৫৭ জন গ্রুপ সি প্রার্থীর অবৈধ নিয়োগ পাওয়ার অভিযোগ আসতে দুই ঘন্টার মধ্যে সেই সকল প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি। এসএসসি তালিকা প্রকাশ করলে তাঁদের নিয়োগপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদকে।

চাকরির খবরঃ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে ৬৩৮ শূন্যপদে নিয়োগ

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই সকল প্রার্থীরা স্কুলের কোনোও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। অর্থাৎ এই সকল প্রার্থীদের স্কুলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। প্রসঙ্গত, সংশ্লিষ্ট প্রার্থীদের বেতন ফেরতের নির্দেশ এখনও দেননি বিচারপতি।

Official List: Download Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা