চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

উচ্চ মাধ্যমিক পাশে জুট কর্পোরেশনে চাকরির সুযোগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা

Debasish Ghosh
---Advertisement---

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের জুট (পাট) কর্পোরেশন দপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে বেশ কয়েকটি শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পন্ন পড়ুন।

জুট কর্পোরেশনে চাকরি

Employment No.— 01/2021

পদের নাম— Junior Inspector
মোট শূন্যপদ— ৪২ টি। (SC- ৭ টি, ST- ৪ টি, OBC- ১০ টি, EWS- ৪ টি, UR- ১৭ টি।)
শিক্ষাগত যোগ্যতা— উক্ত শূন্যপদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। একইসঙ্গে প্রার্থীকে পাট সংক্রান্ত কাজের প্রাথমিক ধারণা রাখতে হবে।

চাকরির খবরঃ প্রায় ৪০ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ করছে কেন্দ্রীয় সরকার

মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হলো ২১,৫০০/- টাকা থেকে ৮৬,৫০০/- টাকা।
বয়সসীমা— সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

জুট কর্পোরেশনে চাকরি

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। এরজন্য প্রার্থীদের www.jutecorp.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের নির্দিষ্ট আবেদন পেজে প্রার্থীদের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণ করার পর নির্দেশ অনুযায়ী ডকুমেন্ট আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ২৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন নথিভুক্ত করা যাবে।

জুট কর্পোরেশনে চাকরি

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ