চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

রাজ্যে আশা কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ আগস্ট পর্যন্ত

Madhumita Pal
---Advertisement---

রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ৩২ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।

চাকরির খবরঃ আগস্ট মাসের সমস্ত চাকরির খবর

আবেদন পদ্ধতি- আবেদনের ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে। নিচের দেওয়া ঠিকানায় আলাদা আলাদা ব্লকে আবেদনপত্র পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of Asha_____Village Under ________Health Sub-Centre.
আবেদন পত্র পাঠানোর ঠিকানা- To the member Secretary & SDO. Asha Section Committee, Kalimpong _____Block, (Respective Block) P. O_______ Dist.- Kalimpong, West Bengal. Pin-_______.
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২৩ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৪ টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

শূন্যপদের বিন্যাস- কালিম্পং-১ নং ব্লক- ১৫ টি, লাভা ব্লক- ৪ টি, পেঢং ব্লক- ২ টি ও গরুবথন ব্লক- ১২ টি।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) জন্মতারিখের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪) জাতিগত প্রমাণপত্র।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
৬) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।

চাকরির খবরঃ দূর্গাপুর স্টিল কারখানায় কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ