রাজ্যে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৭ আগস্ট পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের একটি জেলা থেকে রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও বেতনক্রম সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকতে হবে। প্রতি মিনিটে ৩০ টি শব্দর টাইপ করার দক্ষতা থাকতে হবে। এবং সংশ্লিষ্ট দপ্তরে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- আবেদনকারীর বয়স হতে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর ST/ SC প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১১,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্ট বা রেজিট্রেড পোস্ট মাধ্যমে পাঠাতে পারবেন। এবং মুখ বন্ধ খামের উপর আবেদনকারী প্রার্থীকে বড় হাতে লিখতে হবে Application For The Post of _______(যে পদে আবেদন করছেন ওই পদের নাম)।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Rupashree Section, Office of the District Magistrate, Kalimpong, 1st Floor, Pin- 734301.
আবেদনের শেষ তারিখ- ইচ্ছুক প্রার্থীরা ১৭ আগস্ট ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন।
নিয়োগ নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

চাকরির খবরঃ কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ৮৫ হাজার নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে