ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ভলেন্টিয়ার নিয়োগ, কোনো আবেদন ফি লাগবে না

Published By: ExamBangla.com | Published On:
Share:

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে প্রার্থীরা আবেদন করতে পারবেন, কোথায় নিয়োগ করা হবে এবং আরো অন্যান্য তথ্য জানতে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- ভলেন্টিয়ার।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অন্ততপক্ষে সপ্তম শ্রেণী পাশ করে থাকতে হবে। এছাড়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। সংশ্লিষ্টদের এ কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে তা একটি মুখ বন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে “APPLICATION FOR THE POST OF ___________ (কোন পদের জন্য আবেদন করছেন)। আবেদনপত্র ডাউনলোড করার লিংক এই প্রতিবেদনের নীচে সংযুক্ত করা হয়েছে।

চাকরির খবরঃ রাজ্যের ব্যাংকে গ্রূপ-ডি কর্মী নিয়োগ

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র।
২) ভোটার কার্ড।
৩) আধার কার্ড।
৪) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৫) মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- পৌরসভা এলাকার আবেদনকারীদের ক্ষেত্রে আবেদনপত্র জমা দিতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। এবং ব্লক এলাকার আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।
নিয়োগের স্থান- কালিম্পং এর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে।
আবেদনের শেষ তারিখ- ১৭/০৫/২০২২, বিকেল ৫ টার মধ্যে।

চাকরির খবরঃ সরকারি হাসপাতালে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ

Application form: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা