কলকাতা এইমসে সিনিয়র রেসিডেন্ট পদে চাকরির সুযোগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ

Published By: Exam Bangla | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খুশির খবর প্রকাশ করল কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা AIIMS। মেডিকেল গবেষণা এবং হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠান AIIMS। ইতিমধ্যেই এর কল্যাণী শাখার অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মোট ৩৫ জন যোগ্য ডাক্তার কে ২৫ টি বিভাগে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। তাই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন আজকের প্রতিবেদনটি।

নিয়োগ কারী সংস্থা- AIIMS কল্যাণী

পদের নাম- সিনিয়র রেসিডেন্ট (নন-একাডেমিক) ও সিনিয়র ডেমনস্ট্রেটর

শূন্য পদের সংখ্যা- ৩৫টি

কোন কোন বিভাগে এই নিয়োগ করা হচ্ছে?

AIIMS কল্যাণীর একাধিক চিকিৎসাগত বিভাগে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে বায়োকেমিস্ট্রি, ডার্মাটোলজি, এন্ডোক্রিনোলজি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন-সহ মোট ২৫ টি বিভাগে এই নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে সবচেয়ে যোগ্য চাকরিপ্রার্থী কে নিয়োগ করবে AIIMS কল্যাণী। চাকরিপ্রার্থীদের মোট তিন বছরের চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। যদিও পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে এই চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে।

চাকরির খবরঃ জেলায় মেডিকেল হাউস স্টাফ নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা

সিনিয়র রেসিডেন্ট (নন-একাডেমিক)- চিকিৎসা বিজ্ঞানে পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানানো যাবে। এছাড়াও চাকরিপ্রার্থী যদি হসপিটাল এডমিনিস্ট্রেশন বিষয় নিয়ে মাস্টার্স করে থাকেন তাহলেও কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন।

সিনিয়র ডেমনস্ট্রেটর- নির্দিষ্ট বিষয়ের উপর স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে M.Sc অথবা Ph.D ডিগ্রী থাকলে এই পদে আবেদন জানানো যাবে। উভয় পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিশদে জেনে নিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন।

মাসিক বেতন- এই পদে নিযুক্ত চাকরি প্রার্থীদের প্রতি মাসে ১৫,৬০০-৩৯,১০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও মাসিক গ্রেস পে হিসাবে ৬,৬০০ টাকা পাবেন।

বয়স সীমা- সর্বোচ্চ ৪৫ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি- নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সম্পূর্ণ ফরমেটটি দেওয়া হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা প্রথমে নিতে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রিন্ট করে নিন। এরপর হাতে-কলমে আবেদন পত্র পূরণ করে রাখবেন। ইন্টারভিউ এর দিন আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে চাকরিপ্রার্থীদের।

আবেদন মূল্য- ১০০০/- টাকা

প্রতিটি চাকরিপ্রার্থীকে ৩০/০৪/২০২৫ এবং ০১/০৫/২০২৫ তারিখে সকাল ৯ঃ৩০ টা থেকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। চাকরিপ্রার্থীদের অফলাইন এবং অনলাইনে ইন্টারভিউ এর হাজিরা দিতে হবে। এই সম্পর্কে সমস্ত তথ্য বুঝে নিতে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে নেবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা