চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন চলবে ১১ নভেম্বর পর্যন্ত

Madhumita Pal
---Advertisement---

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর।
মোট শূন্যপদ- ১৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- ১) প্রফেসর পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করা থাকতে হবে। সঙ্গে ইউজিসি অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (২) অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করা থাকতে হবে। সঙ্গে ইউজিসি অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নাম্বার নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী করা থাকতে হবে। ইউজিসি বা সিএসআইআর দ্বারা পরিচালিত National Eligibility Test পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

চাকরি খবরঃ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১১ নভেম্বর, ২০২২
আবেদন ফি- প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসরদের জন্য ২০০০/- টাকা (OBC) ও ৫০০/- টাকা (ST/ SC) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের জন্য ১০০০/- টাকা (OBC) ও ২৫০/- টাকা (ST/ SC)।


নিয়োগ স্থান– পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে।

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ