কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, মাসিক বেতন ১১ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্যের গুরুত্বপূর্ণ জেলায় কন্যাশ্রী প্রকল্পের আওতায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 333/Kanya/N24P

পদের নাম— Data Manager
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— ইচ্ছুক আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে যেকোনো কোর্সের সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন। একই সঙ্গে প্রার্থীদের টাইপিং স্পিড ভালো হতে হবে।

চাকরির খবরঃ ভারতীয় রেলে ৯১৪৪ শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগ

মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ১১,০০০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ইচ্ছুক আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি— আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে নিজের আবেদন নথিভুক্ত করতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার পর অনলাইন আবেদনপত্রে সমস্ত প্রকার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী স্ক্যান করে আপলোড করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করার পর পূরণ করা তথ্যগুলি পুনরায় যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আবেদনের শেষ তারিখ— ১৬ এপ্রিল, ২০২৪।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন