পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি নিয়োগের সুখবর। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা কম হয়, কিন্তু সরকারি চাকরি করার স্বপ্ন থাকে, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। সম্প্রতি নদীয়ার আদালতে কর্ম বন্ধু নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। জেলার স্থায়ী বাসিন্দা যে কোন নারী পুরুষ এখানে আবেদনের জন্য যোগ্য। নূন্যতম অষ্টম শ্রেণীর পাস করলেই আবেদন করা যাবে। কেবল ইন্টারভিউ এর ওপর ভিত্তি করে নিয়োগ হবে। নিয়োগের বিস্তারিত জানতে খবরটি শেষ পর্যন্ত পড়ুন।
এক নজরে
নদীয়ার আদালতে কর্ম বন্ধু নিয়োগ
| পদের নাম | কর্ম বন্ধু। |
| নিয়োগকারী দপ্তর |
নদীয়া জেলা জজ কোর্ট।
|
| কাজের ধরন |
ঝাড়ুদার বা সুইপার।
|
| নিয়োগের প্রকৃতি |
সম্পূর্ণ পার্ট-টাইম কাজ।
|
| মোট শূন্যপদ | ২ টি। |
| পোস্টিং |
কল্যাণী মহকুমা কোর্ট এবং নবদ্বীপ তালুক আদালত।
|
আবেদনের যোগ্যতা
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্তাবলী পূরণ করতে হবে:
- প্রার্থীকে অবশ্যই নদীয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী (Class VIII) পাস হতে হবে।
- বাংলা এবং ইংরেজি ভাষা পড়ার ক্ষমতা থাকতে হবে।
- প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে:
ন্যূনতম: ১৮ বছর।
সর্বোচ্চ: ৪০ বছর।
বেতন
অর্থ দপ্তরের মেমোরেন্ডাম অনুযায়ী, নির্বাচিত কর্মবন্ধু প্রতি মাসে ৫০০০ টাকা পারিশ্রমিক পাবেন।
আরও পড়ুনঃ এল আই সি তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখুন
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন (Offline) পদ্ধতিতে।
- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে তার মধ্যে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে।
- নিজে হাতে সেই আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- আবেদনপত্রের সাথে একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং প্রয়োজনীয় নথিপত্র যেমন, ভোটার কার্ড, আধার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড করা ফটোকপি যুক্ত করতে হবে।
- সেগুলো একটি খামে ভরে সরাসরি গিয়ে জমা দিতে হবে এই ঠিকানায়,
The District Judge Court, Nadia
At Krishnagar
PtN-741101
নিয়োগ পদ্ধতি
এই পদে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা হবে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ বা সাক্ষাৎকারের মাধ্যমে বেছে নেওয়া হবে।
ইন্টারভিউয়ের স্থান: কনফারেন্স রুম, জেলা জজ আদালত, কৃষ্ণনগর, নদীয়া।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৭ এপ্রিল ২০২৬।
- আবেদন শুরু: ২০ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালীন সময়ে)।
- আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালীন সময়ে)।
- ইন্টারভিউয়ের তারিখ: ৬ মে ২০২৬ থেকে ৮ মে ২০২৬ পর্যন্ত।
- ফলাফল প্রকাশের তারিখ: ১৪ মে ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now