মাধ্যমিক পাশে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্যের গুরুত্বপূর্ণ পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। মাধ্যমিক পাশ মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক এখানে চাকরির জন্য আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 12KM/Health

পদের নাম- Honorary Health Worker
মোট শূন্যপদ- ১৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক ভাতা- এই পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে সম্মানিক ৪,৫০০/- টাকা ভাতা দেয়া হবে।
বয়সসীমা- ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে পৌরসভা প্রদত্ত প্রস্তাবিত আবেদনপত্র জমা করতে হবে। ইচ্ছুক প্রার্থীরা পৌরসভার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। উক্ত আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলির জেরক্স কপি এটাচ করতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে পৌরসভার নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা- Office of the Kharagpur Municipality, PO- Kharagpur, Dist- Paschim Medinipur, PIN- 721301

নিয়োগ পদ্ধতি- আবেদনকারীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর এবং একাডেমিক স্কোরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ফাইনাল মেরিট লিস্টে নাম থাকা প্রার্থীদের শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ- ৩ ফেব্রুয়ারি, ২০২৪।

চাকরির খবরঃ এই মুহূর্তে যেসব চাকরির আবেদন চলছে

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে