কিরণ প্রতিভা স্কলারশিপ 2026 | Kiran Pratibha Scholarship 2026 Apply Online

Published By: Debasish Ghosh | Published On:
Share:

দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তার জন্য ‘কিরণ প্রতিভা স্কলারশিপ’ একটি গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপ। প্রতিবছর কিরণ ফাউন্ডেশন সংস্থার তরফ থেকে দেশের লক্ষ লক্ষ পড়ুয়াকে এই স্কলারশিপে টাকা দেওয়া হয়। নূন্যতম অষ্টম শ্রেণী পাস করলেই ছেলেমেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারে। যোগ্য প্রার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়। এখানে আবেদন করতে গেলে কি যোগ্যতা লাগে? কি নথিপত্র লাগে? কিভাবে আবেদন করতে হয়? সে সবই আজকের প্রতিবেদনে আলোচনার বিষয়। তুমি যদি চলতি শিক্ষাবর্ষের পড়ুয়া হও এবং এই স্কলারশিপে আবেদন করতে চাও তবে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ো।

কিরণ প্রতিভা স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম
কিরণ প্রতিভা স্কলারশিপ ২০২৬
ধরন বেসরকারি।
প্রদানকারী সংস্থা
কিরণ ফাউন্ডেশন।
যোগ্যতা
অন্তত অষ্টম শ্রেণী (Class 8) পাস।
স্কলারশিপের পরিমাণ
মেধার ভিত্তিতে আলাদা।
আবেদনের মাধ্যম অনলাইন।
আবেদনের সময়সীমা চলছে ।
অফিসিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা

  1. আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী (Class 8) পাস হতে হবে।
  2. প্রার্থীর বয়স আবেদনের সময় অন্তত ১৪ বছর হতে হবে।
    আবেদনকারীর পরিবারের মাসিক পারিবারিক আয় ২০,০০০ টাকার কম হওয়া আবশ্যক।
  3. পড়াশোনা ছাড়াও যদি কোনো শিক্ষার্থীর খেলাধুলা বা অন্য কোনো সৃজনশীল কাজে বিশেষ দক্ষতা থাকে, তবে তারা অগ্রাধিকার পেতে পারেন।
  4. বেসরকারি স্কলারশিপ হলেও সাধারণত যারা কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন না, তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হয়।
---Advertisement---

স্কলারশিপের সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করা হয়। যার মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি রয়েছে।

  1. সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি।
  2. বই, খাতা এবং পড়াশোনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের খরচ।
  3. যেসব শিক্ষার্থী বাইরে থেকে পড়াশোনা করছে, তাদের থাকার খরচ।

আরও পড়ুনঃ কন্যাশ্রী স্কলারশিপ

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন করার সময় নিচের কাগজপত্রের স্ক্যান কপি সাথে রাখা জরুরি:

  1. আধার কার্ড বা যে কোনো সরকারি পরিচয়পত্র।
  2. অষ্টম শ্রেণী বা তার উচ্চতর শ্রেণীর পরীক্ষার মার্কশিট।
  3. পরিবারের আয়ের শংসাপত্র।
  4. স্কুল প্রধান বা পরিচিত কোনো সম্মানীয় ব্যক্তির থেকে নেওয়া দুটি সুপারিশপত্র।
  5. পাসপোর্ট সাইজ ফটো।
  6. খেলাধুলা বা অন্য ক্ষেত্রে কৃতিত্বের সার্টিফিকেট (যদি থাকে)।

আবেদন করার পদ্ধতি

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। নিচে ধাপগুলো দেওয়া হলো:

  1. প্রথমে Buddy4Study পোর্টালে যান বা সরাসরি কিরণ ফাউন্ডেশনের ওয়েবসাইট ভিজিট করুন।
  2. ‘Kiran Pratibha Scholarship 2026’ লিঙ্কে ক্লিক করুন।
  3. আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  4. লগ-ইন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
  5. প্রয়োজনীয় সব নথি আপলোড করুন।
  6. ফর্মটি ভালো করে চেক করে সাবমিট বাটনে ক্লিক করুন।

বাছাই প্রক্রিয়া

আবেদন জমা পড়ার পর মেধাতালিকা এবং পারিবারিক আর্থিক অবস্থা যাচাই করে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে।

---Advertisement---

আবেদনের সময়সীমা

এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। আবেদনের সময়সীমা সম্পর্কে সঠিক ও বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল ওয়েবসাইট বা Buddy4Study ওয়েবসাইট ফলো করুন।

এরকম স্কলারশিপ সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IIT Mandi Summer Internship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের দারুন সুযোগ, মাসিক ১০ হাজার টাকা স্টাইপেন্ড রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ 2026 | Reliance Foundation Scholarship 2026 Application Process ঐক্যশ্রী স্কলারশিপ 2026 | WB Aikyashree Scholarship Complete Application Process কন্যাশ্রী স্কলারশিপ 2026 | Kanyashree Scholarship Application Process অনন্ত মেরিট স্কলারশিপ 2026 | Anant Merit Scholarship 2026