কলকাতা পৌরসভায় এইট পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

কলকাতা পৌরসভায় এনালিস্ট ও ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

Employment No- H/04/KMC/2022-23
পদের নাম– Analyst
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Chemistry/ Biochemistry/ Microbiology/ Dairy Chemistry -এ Graduate Degree করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা।

চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

পদের নাম- Driver
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই এইট পাশ করে থাকতে হবে। এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ১১,৫০০/- টাকা।

চাকরির খবরঃ মার্চ মাসে ১৫ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান- Room No. 137, 1st Floor Cheif Municipal Health Officer, CMO Bldg, 5,S.N Banarjee Road, Kolkata-700013
ইন্টারভিউ তারিখ- ২১ মার্চ, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে