কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৪০ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কলকাতা পৌরসভার মাধ্যমে কোয়ালিটি ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- 12/Kolkata City NUHM Society/ 2022-23
পদের নাম- Quality Manager
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS/ BDS/ BHMS/ BAMS/ BUMS/ B.SC Nursing সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ৪০,০০০/- টাকা থেকে ৬০,০০০/- টাকা।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা– Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society, Kolkata Municipal Corporation, CMO Bldg, 5, S.N Banerjee Road Kolkata-700013
আবেদনের শুরু ও শেষ তারিখ- ৬ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে