KMC Recruitment 2025: কলকাতা পৌর সংস্থায় কর্মী নিয়োগ হচ্ছে, আবেদনের যোগ্যতা জেনে নিন এক্ষুনি

Published By: Priyanka Sen | Published On:
Share:

KMC Recruitment 2025: পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটির দারুণ একটি সুযোগ। পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই কলকাতার মিউনিসিপাল কর্পোরেশনের এই পদে নিযুক্ত হয়ে মোট ২৮ জন যোগ্য চাকরিপ্রার্থী সরকারি কর্মী হিসাবে কাজ করতে পারবেন। আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আগামী ১৮ তারিখ থেকে এই পদে আবেদন জানাতে পারবেন। নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, পদের নাম, আবেদনের যোগ্যতা, বেতনের পরিমাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিত জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন।

পদের নাম- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিকাল)।

মোট শূন্য পদের সংখ্যা- ২৮টি।

মাসিক বেতনের পরিমাণ- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ROPA-2019 বেতন কাঠামোর অন্তর্গত 12 বেতন ক্রম অনুসারে নিযুক্ত চাকরি প্রার্থীদের বেতন দেওয়া হবে। মূল বেতনের পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধাও পাবেন নিযুক্ত কর্মীরা।

বয়স সীমা- সর্বোচ্চ ৩৭ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। তবে সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে SC/ST চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের, OBC চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় পাবেন।

---Advertisement---

চাকরির খবরঃ  উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে নিয়োগের সুযোগ

শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে রাজ্যের স্বীকৃত ইঞ্জিনিয়ারিং অথবা প্রযুক্তি শিক্ষার প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি কোর্স করে থাকতে হবে। এর পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিষয়ে অধিক উচ্চতর যোগ্যতা থাকলেও এই পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রতিটি চাকরিপ্রার্থীকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী হিসেবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কলকাতায় এসে পরীক্ষা দিতে হবে। এর জন্য কোন রকম ট্রাভেল অ্যালাওয়েন্স দেওয়া হবে না।

---Advertisement---

চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে ১৮ই জুন ২০২৫ তারিখ থেকে এই পদে আবেদন জানাতে হবে (KMC Recruitment 2025)। আবেদন জানানোর আগে অবশ্যই পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বুঝে নিয়ে তবেই আবেদন জানাবেন। প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমে www.mscwb.org -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদন পত্র পূরণ করার পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সঙ্গে আবেদন পত্রটি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে দিতে হবে।

আবেদন মূল্য- ২০০ টাকা।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে