কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 04/2024

পদের নাম— Office Assistance, Modern Office Management
মোট শূন্যপদ— ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা— যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক স্টাইপেন্ড— ৯,০০০/- টাকা।
বয়সসীমা— প্রার্থীর বয়সসীমা সেভাবে উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক এবং উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী যেকেউ আবেদন যোগ্য।

চাকরির খবরঃ পাওয়ার গ্রীড কর্পোরেশনে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করার পর অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করার পর তথ্যগুলি পুনরায় যাচাই করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ১৫ মে, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ, কলকাতা শাখাতেও প্রচুর শূন্যপদ রয়েছে IDBI ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে