Kolkata Job Fair 2021: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ

Published By: ExamBangla.com | Published On:
Share:

Kolkata Job Fair 2021

রাজ্যজুড়ে বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর! করোনার প্রাক্কালে যখন দেশজুড়ে বহু কোম্পানি বন্ধ হতে বসেছে, বহু কর্মীরা চাকরি হারাচ্ছেন, সেই সময় কলকাতায় আয়োজিত হতে চলেছে জব ফেয়ার। সহজ কথায় যাকে বলা যেতে পারে চাকরির মেলা। যে মেলাতে চাকরি প্রার্থীরা নিজেদের যোগ্যতাবলে চাকরির সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের (WBMDFC) উদ্যোগে আয়োজিত হবে কলকাতা মেগা জব ফেয়ার।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here

কলকাতা জব ফেয়ার

কলকাতার পার্ক সার্কাস ময়দানে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে 2021 সালের মিলন উৎসব। এই মিলন উৎসবের পাঁচ দিনের মধ্যে যেকোন একদিন Job Fair অনুষ্ঠিত হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রী সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় থাকবে চাকরির সুযোগ। অভিজ্ঞতা সম্পন্ন কিংবা অভিজ্ঞতা ছাড়া উভয় প্রার্থীদের ক্ষেত্রেই আবেদন করা যাবে।

কলকাতা জব ফেয়ার আবেদন পদ্ধতি

জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। www.wbmdfc.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 18 জানুয়ারি থেকে। এই জব ফেয়ারে বিভিন্ন নামিদামি কোম্পানি এবং কর্পোরেট সেক্টরের আধিকারিকেরা উপস্থিত থাকবেন। নিজের যোগ্যতা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে চাকরিতে নিযুক্ত হওয়া যাবে।

1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে ঠিক কোন দিন Kolkata Job Fair অনুষ্ঠিত হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট এন্ড ফাইন্যান্স কর্পোরেশন। বিস্তারিত তথ্য জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 1800-120-2130 (টোল ফ্রি)।

Kolkata Job Fair 2021 Apply Now

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন