চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

কলকাতার কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ

Priyanka Sen
---Advertisement---

কলকাতায় অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে রাজ্যের শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যোগ্য চাকরিপ্রার্থীদের। এক্ষেত্রে কলকাতার জোকা এ অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় এর সরাসরি নিয়োগের সুযোগ পাবেন শিক্ষক শিক্ষিকারা। আইআইএমসি জোকা শাখার পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। যেখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগ করা হবে। এই নিয়োগের যাবতীয় তথ্য অর্থাৎ পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।

---Advertisement---

পদের নাম- পোস্ট গ্রাজুয়েট শিক্ষক (PGT) ও কম্পিউটার প্রশিক্ষক।

মাসিক বেতন- কম্পিউটার প্রশিক্ষক এবং পোস্ট গ্রাজুয়েট টিচার পদে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি মাসে যথাক্রমে ২৭,৫০০ টাকা এবং ২৬,২৫০ টাকা বেতন দেওয়া হবে।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:

PGT- এই পদে নিযুক্ত শিক্ষক বা শিক্ষিকাকে এক্ষেত্রে পদার্থবিদ্যা বিষয়ে ছাত্রছাত্রীদের পড়াতে হবে। সেই অনুসারে শিক্ষক বা শিক্ষিকাকে অবশ্যই পদার্থবিদ্যা বিষয়ে পোস্ট গ্রাজুয়েট হতে হবে। এর পাশাপাশি স্নাতকোত্তর স্তরে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বরের সঙ্গে উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে। শিক্ষকতার ডিগ্রি হিসাবে বি এড ডিগ্রী এবং হিন্দি ও ইংরেজি ভাষায় পড়ানোর দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে এনসিইআরটি-র রিজিওনাল কলেজ অফ এডুকেশন থেকে পদার্থবিদ্যায় ইন্টিগ্রেটেড এমএসসি ডিগ্রি থাকলেও চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

---Advertisement---

কম্পিউটার প্রশিক্ষক- এই পদে আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে কম্পিউটার বিষয়ে যথাযথ ডিগ্রী থাকতে হবে এবং কম্পিউটারের বিষয়ে দক্ষ হতে হবে। আবেদনকারী শিক্ষক বা শিক্ষিকাকে ইংরেজি এবং হিন্দি ভাষায় পড়ানোর দক্ষতা রাখতে হবে।

চাকরির খবরঃ ঝাড়গ্রাম জেলায় উচ্চ মাধ্যমিক পাশে প্রশিক্ষক নিয়োগ

বয়স সীমা- উভয় পদেই ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি- এক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য শিক্ষক বা শিক্ষিকাকে নিয়োগ করা হবে। আগামীকাল অর্থাৎ ২৩ শে জুলাই সকাল ন’টা থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউ আয়োজন করা হয়েছে। ঐদিন চাকরি প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জোকায় অবস্থিত সংশ্লিষ্ট বিদ্যালয়ে পৌঁছে যেতে হবে।

চাকরির খবরঃ বাঁকুড়া জেলার স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- এই নিয়োগের ক্ষেত্রে আগে থেকে আবেদন জানানোর প্রয়োজন নেই। তবে চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি সঙ্গে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করে হাতে-কলমে পূরণ করে নিতে হবে। ইন্টারভিউয়ের দিন আবেদন পত্র এবং প্রয়োজনীয় সমস্ত নথি একসাথে নিয়ে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছতে হবে। এই বিষয়ে যাবতীয় শর্তাবলী ও অন্যান্য তথ্য বিস্তারিত জানার জন্য স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ