কলকাতা মেট্রোরেলে বিনামূল্যে প্রশিক্ষণ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে কলকাতা মেট্রোরেলে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No– 01/23/Metro Railway/ Kolkata
পদের নাম- Apprentice
মোট শূন্যপদ- ১২৫ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- Fitter, Electrician, Machinist, Welder,

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ১০+২ সিস্টেমে থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইন ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে apprenticeshipindia.org -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। পরে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Dy. CPO, Metro Railway, Metro Rail Bhavan, 33/1, J.L. Nehru Road, Kolkata – 700071
আবেদনের শেষ তারিখ- ৬ মার্চ ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশের ভিত্তিতে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Registration: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন