রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ, আবেদন চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

কলকাতা পৌরসভা পশ্চিমবঙ্গের বৃহৎ প্রশাসনিক পৌরসভা। সংশ্লিষ্ট পৌরসভার বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে প্রায়শই। সম্প্রতি কলকাতা পৌরসভার পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পৌরসভার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের কথা উল্লেখ কথা হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- 06-/Kolkata City NUHM Society

পদের নাম- Accountant
মোট শূন্যপদ- ১৭ টি। (UR- ৯ টি, SC- ৪ টি, ST- ১ টি, OBC- ৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা- উক্ত পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের কমার্স বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে। কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অথবা সংশ্লিষ্ট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। কারিগরি শিক্ষার অভিজ্ঞতা হিসাবে আবেদনকারীদের মাইক্রোসফট অফিস প্যাকেজ এবং ট্যালি সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- ২৬,০০০/- টাকা।
বয়সসীমা- ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ ভারতীয় রেলে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে সরাসরি নিজেদের আবেদন জমা করতে হবে। একটি মুখবন্ধ খামে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সচিত্র নাগরিক পরিচয় পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি একত্রিত করে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা- Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society, CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata — 700013

চাকরির খবরঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- একাডেমিক কোয়ালিফিকেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা- উক্ত পদের জন্য আবেদন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে। সংশ্লিষ্ট ক্ষেত্রের আবেদন চলবে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। সোম থেকে শুক্রবারের মধ্যে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং শনিবার দুপুর ২টা পর্যন্ত আবেদনপত্র জমা করা যাবে।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে