কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্বাস্থ্য কর্মী নিয়োগ, মোট ১২৭ টি শূন্যপদ রয়েছে

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের পৌরসভায় চুক্তিভিত্তিক হেলথ ওয়ার্কার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলে যেকোনো মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- Honorary Health Worker (HHW)
মোট শূন্যপদ- ১২৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ৪,৫০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে লিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগ চলছে 

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- to the municipal commissioner, Kolkata municipal corporation, 5,S.N. Banarjee Road, Kolkata -700013
আবেদনের শেষ তারিখ- আবেদনপত্র জমা করতে হবে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

চাকরির খবরঃ DRDO -তে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা