রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে প্রায়শই। সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল খিদিরপুর আরবান কমিউনিটি হেলথ সেন্টার, কলকাতা। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- 03/Kolkata City NUHM Society/ 2023-24

এই আবেদনপত্র পূরণ করে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। আবেদনপত্র ডাউনলোড করার লিংক নীচে দেওয়া আছে, তবে তার আগে জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

Application form

পদের নাম- Medical Officer
মোট শূন্যপদ- ৪ টি। (General- ২ টি, ST- ১ টি, OBC- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো সংস্থান থেকে এমবিবিএস অথবা সমতুল্য ডিগ্রি প্রাপ্ত চাকরিপ্রার্থীরা ন্যূনতম এক বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ৬০,০০০ টাকা।
বয়সসীমা- আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের ০১ জুলাই, ২০২৩ তারিখে বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।

চাকরির খবরঃ রাজ্যের শ্রম দপ্তরে চাকরির সুযোগ 

আবেদন পদ্ধতি- প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই পদে চাকরির জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in এ গিয়ে অফিসিয়াল নোটিকেশানের নিম্নাংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করে নিজের সাম্প্রতিক বায়োডাটা, যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য কাগজপত্রের অরিজিনাল এবং জেরক্স সহিত ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর স্থান- Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5 S.N.Banerjee Road, Kolkata-700013

চাকরির খবরঃ পাওয়ার কর্পোরেশনে বিনামূল্যে প্রশিক্ষণ

প্রয়োজনীয় কাগজপত্র- বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ইন্টার্নশিপের প্রমাণপত্র, জাতি শংসাপত্র (যদি উপলব্ধ থাকে), সচিত্র পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র।

ইন্টারভিউর তারিখ- ৬ জুলাই, ২০২৩ (সকাল ১১ টা ৩০ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে)।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন