রাজ্যের পৌরসভায় ম্যানেজার নিয়োগ, আবেদন করুন ২৬ আগস্ট পর্যন্ত

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে মিউনিসিপ্যালিটি একাউন্টস ম্যানেজার পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর‌। নিয়োগ করা হবে ন্যাশনাল আরবান হেলথ মিশনের অন্তর্গত পশ্চিমবঙ্গের যেকোনো মিউনিসিপালিটিতে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে।

পদের নাম- মিউনিসিপ্যালিটি একাউন্টস ম্যানেজার
শূন্যপদ- মোট ১১ টি। (SC- ৩,ST- ১,OBC- A- ১, UR- ৫,OBC-B-১)
বয়স- প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৬,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- B.Com ডিগ্রী পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো সরকারি অথবা বেসরকারি অফিসে দু’বছরে কাজ করার অভিজ্ঞতা। MS Office এবং Tele Accounting Software -এ কাজের দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইট হলো www.wbhealth.gov.in , আবেদন করতে পারবেন আগামী ২৬ আগস্ট, ২০২১ তারিখ পর্যন্ত।
আবেদন ফি- অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা দিতে পারবেন Debit Card/ Credit Card/ Net Banking -এর মাধ্যমে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮/০৮/২০২১।

চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউ দিয়ে চাকরি

আবেদন শুরু- ১৩/০৮/২০২১
আবেদন শেষ- ২৬/০৮/২০২১

Official Notice: Download Now
Official Website: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা