কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ চলছে, আবেদন চলবে ৩ অগস্ট পর্যন্ত

Published By: ExamBangla.com | Published On:
Share:

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের NUHM সোসাইটিতে ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। শূন্যপদের সংখ্যা, বেতনক্রম ও শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য রইলো বিস্তারিত।

পদের নাম- ফার্মাসিস্ট।
শূন্যপদ- মোট ২০ টি। (UR- ১৩ টি,SC (Ex- serviceman)- ২ টি, ST- ৫ টি)

বয়স- ০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতি মাসে ২২,০০০ টাকা।

আরও পড়ুন: পৌরসভায় গ্রূপ-ডি কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- যেকোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে (D. Pharm) অন্ততপক্ষে দু’বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা জানতে হবে এবং MS Office এবং ইন্টারনেট সম্পর্কে দক্ষ হতে হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা তাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি পূরণ করে মুখ বন্ধ খামে “Chief Municipal Health Officer/ Secretary, Kolkata City NUHM Society” ,CMO Bldg., 5, S.N. Banerjee Road, Kolkata- 700013 এই ঠিকানায় ড্রপবক্সে জমা দিতে হবে। আবেদনপত্রট পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে জমা নেওয়া হবে না, সরাসরি গিয়ে জমা দিতে হবে।

আরও পড়ুন: এয়ারফোর্সে ক্লার্ক ও এমটিএস নিয়োগ

আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্টস জমা দিতে হবে-
বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং স্নাতক এর মার্কশিট, ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কম্পিউটারের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড। এইসব ডকুমেন্টস গুলির সেল্ফ এটেস্টেড করা জেরক্স কপি আবেদনপত্রের সাথে দিতে হবে।

আবেদন শুরু- ৩০/০৭/২০২১
আবেদন শেষ- ০৩/০৮/২০২১

আরও পড়ুন: মাধ্যমিক পাশে জিডিএস নিয়োগ

Official Notification- Download Now
Official Website- Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা