কলকাতা পৌরসভায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, মাসিক বেতন ২২ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 08/Kolkata City NUHM Society/2023-24

পদের নাম- Pharmacist
মোট শূন্যপদ- ১৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে ফার্মেসিতে ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট রাখতে হবে। সেইসঙ্গে, পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের অধীনে ফার্মাসিস্ট হিসাবে রেজিস্টার থাকতে হবে।
মাসিক বেতন- ২২,০০০/- টাকা।
বয়সসীমা- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘গ্ৰুপ- ডি’ পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের। নিজের সাম্প্রতিক বায়োডাটার সঙ্গে সমস্ত প্রকার যোগ্যতার প্রমাণপত্র একত্রে করে একটি মুখবন্ধ খামে সমস্ত কাগজপত্র ভরে সেটিকে পৌরসভার নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Control Room at the Central Municipal Office Buildings (KMC HEAD OFFICE) at 5 SN Banerjee Road, Kolkata 700 013

আবেদনের শেষ তারিখ- ২২ ডিসেম্বর, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে