রাজ্যের পৌরসভায় গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ, ৬ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্যের গুরুত্বপূর্ণ পৌরসভায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— WBMSC/WEB/05/Direct-I

পদের নাম— Sub Registrar
মোট শূন্যপদ— ১১ টি। (UR- ৪ টি, SC- ৩ টি, ST- ২ টি, OBC- ২ টি।)
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন জানানোর ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হোমিওপ্যাথিক মেডিসিন বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন— রাজ্য সরকারের লেভেল ১৪ (ROPA 2019) অনুযায়ী এই চাকরিপ্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা— ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হবে ৪৫ বছরের মধ্যে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে জেলায় গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদনপত্রে অনলাইনে আবেদন করার লিঙ্ক দেওয়া হয়েছে। উক্ত ওয়েবসাইটে ভিজিট করার পর চাকরিপ্রার্থীরা অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করবেন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করে দেবেন। সবশেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করবেন।

আবেদনে ফি— সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের প্রসেসিং ফি হিসাবে ৫০/- টাকা জমা করতে হবে। সংরক্ষিত শ্রেণি বাদে অন্যান্য প্রার্থীদের আবেদন ফি ১৫০/- টাকা এবং প্রসেসিং ফি ৫০/- টাকা, মোট ২০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ৬ এপ্রিল, ২০২৪।

চাকরির খবরঃ ৪১৮৭ শূন্যপদে সাব-ইন্সপেক্টার নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন