কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ, আবেদন চলবে ৯ জুলাই পর্যন্ত

Published By: ExamBangla.com | Published On:
Share:

কলকাতা জাদুঘরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে National Council of Science Museums, Kolkata -এর তরফ থেকে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। National Council of Science Museums Recruitment 2021. বিজ্ঞপ্তি নং 03/2021.

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট (Gr.- III)
মোট শূন্যপদ- ১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক অথবা সমতুল। ইংরেজিতে প্রতি মিনিটে মিনিটে ৩৫ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
বেতন- মূল বেতন ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- সঙ্গে গ্রেড পে ও অন্যান্য ভাতা। শুরুতেই প্রতি মাসে ৩০,২৬৩/- টাকা।

চাকরির খবর:
জেলা দপ্তরে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
কোলফিল্ডে চাকরির সুযোগ
১০ হাজার শূন্যপদে গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ

পদের নাম- জুনিয়র স্টেনোগ্রাফার।
মোট শূন্যপদ- ১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে প্রতি মিনিটে শর্টহ্যান্ড টাইপিং স্পিড হতে হবে ৮০ টি শব্দ।
বেতন- মূল বেতন ২৫,৫০০/- থেকে ৮১,১০০/- টাকা সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে মাসিক বেতন হবে ৪০,১৬৭/- টাকা।

পদের নাম- টেকনিশিয়ান A (কার্পেন্টার/ শীট মেটাল)
মোট শূন্যপদ- ৩ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশের সার্টিফিকেট থাকতে হবে। আইটিআই প্রশিক্ষণ শেষ হওয়ার পরে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।


বেতন- মূল বেতন ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- সঙ্গে গ্রেড পে ও অন্যান্য ভাতা। শুরুতেই প্রতি মাসে ৩০,২৬৩/- টাকা।

বয়স- অফিস অ্যাসিস্ট্যান্ট Gr.- III, জুনিয়ার স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। টেকনিশিয়ান A (কার্পেন্টার/ শীট মেটাল) পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। উভয় ক্ষেত্রে বয়স হিসাব করবেন ৯ জুলাই, ২০২১ তারিখের হিসাবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করা যাবে www.ncsm.gov.in/recruitment ওয়েবসাইটে।

আবেদন ফি- আবেদন ফী বাবদ জমা দিতে হবে ২০০/- টাকা। তাপশীলি জাতি, তপশীলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনোরূপ আবেদন ফী জমা দিতে হবে না। আবেদন ফী জমা দিতে পারবেন Debit Card/ Credit Card/ Net Banking ইত্যাদি মাধ্যমে। অনলাইনে আবেদন ফী জমা দেওয়া যাবে আগামী ১১ জুলাই, ২০২১ তারিখ পর্যন্ত।

Important Date

Application Start Date- 15.06.2021
Last Date- 09.07.2021
Official Notification- Click here

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা