রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যে নতুন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় পুরুষ- মহিলা আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে কলকাতা পুলিশের দপ্তরে। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি এবং আরও বিস্তারিত তথ্য জানতে নীচে রইল আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন।

Kolkata Police Civic Volunteer Recruitment 2022

পদের নাম- সিভিক ভলেন্টিয়ার।
মোট শূন্যপদ- ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই প্রার্থীকে ফিট থাকতে হবে সঙ্গে প্রার্থীকে অবশ্যই কলকাতা পুলিশ এখতিয়ারের এর অধিবাসী হতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইট থেকে প্রার্থীর আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে ওই খামের ওপরে বড় হাতের অক্ষরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER’.

WBP Constable Main Practice Set

আবশ্যিক যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে কলকাতা পুলিশ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থী কেবলমাত্র একটি আবেদনপত্র জমা করতে পারবেন। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Deputy Commissioner of Police, Central Division, Kolkata Chairman, Selection Committee -এর দপ্তরে সরাসরি গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে ১২ হাজার কর্মী নিয়োগের ঘোষণা করা হলো

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) সেল্ফ অ্যাটেস্টেড করা বয়সের প্রমাণপত্র।
২) সেল্ফ অ্যাটেস্টেড করা আইডেন্টি কার হিসাবে ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) সম্প্রতি তোলা সেলফি টেস্ট করা এক কপি কালার পাসপোর্ট সাইজ ফটো।
৫) যদি কোনো প্রার্থীর এক্সট্রা কারিকুলাম থেকে থাকে তা যোগ করতে হবে।

নির্বাচন পদ্ধতি- ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন করার শেষ তারিখ- ২৬ শে এপ্রিল, ২০২২ বিকেল ৫ টার মধ্যে।

Application form: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা