কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, এক্ষুনি ডাউনলোড করে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২২ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)-এর অ্যাডমিট প্রকাশ করা হয়েছে। যে সকল পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাঁরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সরাসরি অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। পূর্বের নোটিফিকেশন অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে আগামী ২ নভেম্বর ২০২৩ তারিখে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (prb.wb.gov.in) অথবা (wbpolice.gov.in)-এ ভিজিট করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে উপস্থিত অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক (Download Admit Card for PMT and PET)-এ ক্লিক করতে হবে।
৩) এরপর (Download Admit Card For Physical Measurement Test (PMT) and Physical Efficiency Test (PET) For The Post Of Constables/Lady Constables In Kolkata Police-2022)-তে ক্লিক করতে হবে।
৪) পরবর্তী ধাপে প্রার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে।
৫) স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে রাখবেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

কিছুদিন আগেই কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২২-এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। শর্টলিস্ট হওয়া প্রার্থীরা এরপর PET ও PMT পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। নভেম্বর মাসে সংশ্লিষ্ট পরীক্ষা হবে বলে আগেই জানিয়েছিল বোর্ড। আর এবার প্রকাশ পেল পরীক্ষার অ্যাডমিট। সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশ, শীঘ্রই নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

Download Admit Card: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

চাকরি হারাদের জন্য বিরাট সুখবর! মাসিক ২৫ হাজার টাকা ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ২৬ হাজার চাকরি বাতিল: কারা এখনও বেতন পাবে? নতুন পরীক্ষায় কারা বসবে? ১ এপ্রিল থেকে সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নবান্ন 8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাদের কত টাকা বাড়বে? দেখে নিন এক্ষুনি OBC Certificate: ওবিসি মামলা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! আবারও নতুন মামলা কলকাতা হাইকোর্টে